পিএসএ প্ল্যান্টে বসাতে জমি চিহ্নিতকরন ও তাদরকিতে জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে পূর্ত দপ্তর ও এনএইচ - The News Lion

পিএসএ প্ল্যান্টে বসাতে জমি চিহ্নিতকরন ও তাদরকিতে জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে পূর্ত দপ্তর ও এনএইচ

 


দি নিউজ লায়নঃ   শিলিগুড়ি হাসপাতালের অক্সিজেন পিএসএ প্ল্যান্টের কাজে জোড়। রাজ্যের সাফ নির্দেশ আগস্টের মধ্যেই জেলাগুলির স্বাস্থ্য পরিকাঠামোকে কোভিডের পরবর্তী ঢেউয়ের মোকাবিলায় তৈরি রাখতে হবে। দেশ ও রাজ্যে কোভিডের তৃতীয় ঢেউয়ের অশনিসংকেত চোখ রাঙাচ্ছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউয়ের অভিজ্ঞতা থেকে অক্সিজেনের যোগান পর্যাপ্ত রাখতে রাজ্য স্বাস্থ্য ভবনের তরফে উত্তরের আট জেলায় দ্রুত অক্সিজেন প্ল্যান্ট তৈরির কথা বলা হয়েছে।


 মূলত উত্তরের নয়টি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন উত্তরবঙ্গ জনস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুশান্ত রায়। ইতিমধ্যেই জমির মাপঝোঁক করে সরেজমিনে খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে পিএসএ অক্সিজেন প্ল্যান্টের জায়গা চিহ্নিত ও জমি মাপঝোকের কাজ খতিয়ে দেখেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, হাসপাতাল সুপারের সঙ্গে পূর্তদপ্তর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ডিআরডিও ফান্ডের অর্থে পিএস প্ল্যান্টের কাজ হবে। সম্প্রতি উত্তরবঙ্গ জনস্বাস্থ্য আধিকারিকও সরেজমিনে খতিয়ে দেখেন। 


 এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালের মডিউলার কিচেনের পেছনের অংশে অক্সিজেন প্ল্যান্টের জন্য জমি চিহ্নিত করে সরেজমিনে খতিয়ে দেখেন সরকারি আধিকারিকরা। এক্ষেত্রে প্ল্যান্ট চালোনো হলে যে যান্ত্রিক শব্দ ছড়িয়ে পড়বে তাতে যাতে রুগীদের সমস্যা না হয় সেবিষয়টিকে গুরুত্ব দিয়ে হাসপাতালের মূল ভবন থেকে যথাসম্ভব দূরে স্টাফ কোয়ার্টারের পেছনের অংশে প্লান্ট তৈরির জন্য জায়গা নির্ধারন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 


হাসপাতালের সুপার প্রদীপ্ত ভট্টাচার্য্য জানান রুগীদের যাতে সমস্যা না হয় সেবিষয়টিকে গুরুত্ব দিয়েই কাজ হবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য জানান প্ল্যান্ট তৈরীর কাজ দ্রুত গতিতে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও শিলিগুড়ি জেলা হাসপাতালকে। এক একটি প্ল্যান্ট এর জন্য আনুমানিক ১০০০স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন। 


ডিআরডিও এবং এনএইচআই কাজটা করছে। পাশাপাশি পূর্তদপ্তর প্ল্যান্টের পরিকাঠামোগত সিভিল ও ইলেট্রিকের যাবতীয় কাজ করবে। তিনি জানান এই প্ল্যান্ট তৈরি হয়ে গেলে পরবর্তীতে হাসপাতালগুলিতে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তা অনেকটাই কমে আসবে। যাতে রুগীদের কোনো সমস্যা না হয় সেসব দিকগুলি দেখেই কাজ করা হচ্ছে। এদিকে এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে পরিদর্শনে আসা জাতীয় সড়ক কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার জানান আমাদের কাছে এখনো চূড়ান্ত পরিকল্পনা আসেনি। দার্জিলিং জেলাশাসক সরেজমিনে নির্ধারিত জায়গা খতিয়ে দেখার কথা জানান সেমত দেখা হচ্ছে সবটা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.